1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

যেসব দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯৮ গননা করুন

এই অবস্থার উন্নয়ন ঘটাতে হলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইমেজ উন্নয়ন এবং ভিসার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তা না হলে বাংলাদেশি পর্যটকদের জন্য বৈশ্বিক ভ্রমণের দুয়ার ধীরে ধীরে আরও সঙ্কুচিত হয়ে পড়বে।

একতা ডিস্কঃ এখন আর আগের মতো সহজ নয় বিদেশ ভ্রমণের জন্য ভিসা পাওয়া। বিশেষ করে বাংলাদেশি পর্যটকদের জন্য একের পর এক জনপ্রিয় গন্তব্য দেশ ভিসা সীমিত বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এতে চিকিৎসা, ব্যবসা কিংবা বিনোদনের উদ্দেশ্যে বিদেশগামীদের ভ্রমণ পরিকল্পনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারতের ট্যুরিস্ট ভিসা চলতি বছরের জুলাই থেকে বন্ধ। ফলে চিকিৎসার জন্য যারা প্রতিবেশী দেশটিকে ভরসা করতেন, তাদের জন্য বিকল্প গন্তব্য হয়ে উঠেছিল থাইল্যান্ড। পাতায়া, ফুকেট, কিংবা রাতের ব্যাংকক এখনো জনপ্রিয় থাকলেও দেশটিতে ভিসা পেতে এখন কমপক্ষে ৪৫ দিন সময় লাগছে, যা আগের তুলনায় অনেক দীর্ঘ। একই পরিস্থিতি দুবাইয়ের ক্ষেত্রেও। মরু শহরটির বিশ্ববিখ্যাত স্থাপত্য, বিলাসবহুল হোটেল এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধার জন্য বাংলাদেশিদের কাছে এটি বরাবরই আকর্ষণীয় ছিল।

গত জুলাই থেকে সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ। যদিও দিনে ৩০ থেকে ৫০টি ভিসা দেওয়া হচ্ছে, তা মূলত বিজনেস বা অন্য ভিসা ক্যাটাগরিতে, সাধারণ ট্যুরিস্টদের জন্য নয়। ভিয়েতনাম এক সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য ছিল। অনেকেই ভিয়েতনাম ঘুরে পাশের দেশ লাওস ও কম্বোডিয়াতেও বেড়িয়ে আসতেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারি থেকে ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ইন্দোনেশিয়ায় আগে ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা থাকলেও এখন সেটিও বিলম্বিত। বাংলাদেশি নাগরিকদের এখন এই ভিসা পেতে দুই মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

একই অবস্থা ফিলিপাইনেও। আগে যেখানে ১০ দিনের মধ্যে ভিসা মিলতো, এখন তা পেতে দেড় মাস সময় লাগছে। এই ভিসা সংকটের পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ট্যুরিস্ট ভিসার অপব্যবহার। অনেকেই বৈধ ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখানে অনাবাসী শ্রমিক বা অবৈধ অভিবাসী হয়ে থাকেন। যা সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাকে বিঘ্নিত করছে। ফলে এখন বছরে এক-দুইবারের ছুটি বা হানিমুনের মতো ভ্রমণ পরিকল্পনা করার আগে ভেবে দেখতে হচ্ছে, কোন দেশে যাওয়া যাবে, আর কোন দেশে যাওয়া অনিশ্চিত।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews