1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মহালছড়িতে পিডিবিএফ-এর নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী খাগড়াছড়িতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী শালিখায় সি এন আর এস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহালছড়িতে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শালিখায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শালিখায় সিপিবি-র বৈঠক অনুষ্ঠিত মহালছড়িতে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ও সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার বিতরণ নতুন বাজেট জনগনের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়েছে: সংস্কৃতি মন্ত্রী শালিখায় চুরির অভিযোগে তিন চোর আটক

তরুণ সমাজ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায়

  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৮ গননা করুন

একতা ডেস্কঃ ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে। গত বুধবার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশ রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্যকোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশের সমাপ্তি হয়।

সমাবেশে তরুণদের উপস্থিতির আধিক্য দেখা গেছে। সমাবেশ স্থলের অনেকটা অংশজুড়ে ছিল তরুণরা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তরুণদের মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যায় তাদের সাথে কথা বলে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণেরা আজকের এ সমাবেশ যুক্ত হয়েছেন। তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস। দীর্ঘপথ পাড়ি দিয়ে সমাবেশে এসেছেন অনেকই তবুও ক্লান্তির কোন চাপ নেই তাদের মধ্যে। চার পাঁচজন একসাথে হলেই হঠাৎ স্লোগান দিচ্ছেন, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশ; বাংলাদেশের প্রাণ, তারেক রহমান। তারেক রহমানকে ঘিরেই কেবল তাদের কথাবার্তা, আলোচনা। বিকেল সাড়ে ৩টায় সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নয়াপল্টনে এসে জড়ো হয় নেতাকর্মীরা। বিকেল পৌনে ছয়টা পর্যন্ত নয়াপল্টন এলাকায় ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে তারুণ্যের সমাবেশ এসেছেন শাকিবুর রহমান। তিনি বলেন, আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশে ফ্যাসিবাদের শাসন দেখেছি।

এ দেশর মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি বিগত বছরগুলোতে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তরুণদের নিয়ে তারেক রহমানের যে কর্মপরিকল্পনা তা আমাদের মধ্যে আশা জাগিয়েছে। বাংলাদেশর তরুণ সমাজ আজ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমান যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চ থেকে কিছুটা দূরে দাঁড়ানো ছিল একদল তরুণ। সবার গায়ে ছিল হলুদ টি-শার্ট। আর মাথায় ছিল একই রঙের ক্যাপ। সবাই মনোযোগী শ্রোতার মতো দাঁড়িয়ে তারেক রহমানের ভাষণ শুনছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে এ দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ত্যাগ শিকার করেছে তা অবর্ণনীয়।

তারেক রহমান দলকে সঠিকভাবেই পরিচালিত করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন। তার দেশে ফেরা নিয়ে তরুণরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম তা পূর্ণতা পাবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews