1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সাংবাদিক ও দর্শনার্থীরা সচিবালয়ে সপ্তাহে দুই দিন প্রবেশ করতে পারবেন না

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২০৭ গননা করুন

একতা ডেস্কঃ সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সপ্তাহে দুদিন সাংবাদিকসহ সব দর্শনার্থীর। বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী বাদে সব শ্রেণি-পেশার মানুষের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। চিঠি প্রস্তুত, নিরাপত্তা শাখা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টার স্বাক্ষর হলেই এ নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।

এ নিষেধাজ্ঞার আওতায় সাংবাদিকেরাও থাকছেন বলে জানা গেছে। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ সরকারি চাকরি আইনের অধ্যাদেশের চারটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা।

বিষয়টি ব্যাপকভাবে সরাসরি প্রচার হওয়ায় সরকার বিব্রত বলে জানিয়েছে একাধিক সূত্র। গত বছরের ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। আগে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডধারীরা অনায়াসে সচিবালয়ে প্রবেশ করতে পারতেন। অগ্নিকাণ্ডের পর সচিবালয় বিটের সাংবাদিকেরা দর্শনার্থীদের মতো পাস নিয়ে বা তালিকায় নাম থাকা সাপেক্ষে প্রবেশের সুযোগ পাচ্ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews