1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

জাপান বাংলাদেশকে ১ বিলিয়নের বেশি বাজেট সহায়তা দিল

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮২ গননা করুন

একতা ডেস্কঃ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ও জাপানের মধ্যে। যার অধীনে টোকিও ঢাকা সরকারকে মোট ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করবে। এই সহায়তা বাজেট, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তির অনুদানের জন্য ব্যবহার করা হবে। অর্থের মধ্যে ৪১৮ মিলিয়ন ডলার প্রদান করা হবে ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে, যা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

৬৪১ মিলিয়ন ডলার ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল-গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য। আরো ৪.২ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে চার দিনের সরকারি সফরে জাপানের টোকিওতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews