1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

আনোয়ারুল আজিমকে বিএনপির শেষ শ্রদ্ধা নয়াপল্টনে

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৩ গননা করুন
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম।

একতা ডেস্কঃ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন দলটির শীর্ষ নেতা, অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ তারা সমর্থকেরা। দুপুর ১২টা থেকে ১২টা ১০ মিনিট, মাত্র ১০ মিনিটের এই জানাজা যেন ধারণ করে নেয় প্রয়াত এই নেতার রাজনৈতিক জীবনের সম্মান ও শোকের গভীরতা।

সড়কের দু’পাশে দলীয় নেতাকর্মীরা দাঁড়িয়ে পড়েন নিস্তব্ধভাবে, অনেককে চোখ মুছতে দেখা যায়। জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা বিভাগের বর্তমান সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

আজ ভোররাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কর্নেল (অব.) আনোয়ারুল আজিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শরিফপুর গ্রামে জন্ম নেওয়া আনোয়ারুল আজিম বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন কর্মরত ছিলেন। অবসরের পর তিনি বিএনপিতে সক্রিয় হন। ২০০১ সালের নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে জনপ্রিয় ও সাহসী সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল।

নয়াপল্টনের জানাজায় নেতারা বলেন, তিনি ছিলেন সৎ, নির্ভীক ও ত্যাগী একজন নেতা। আন্দোলন-সংগ্রামে তাকে সব সময় সামনে পাওয়া যেত। দল আজ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালো, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews