1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

ফের বিপুল পরিমাণ গ্রেনেড-গুলি মিললো টেকনাফে

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৮ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ৩১ মে দুপুরে, শনিবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া নেচার পার্ক এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে টেকনাফ স্টেশন এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে এসব গ্রেনেড-গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড।

ওই পুকুরে একটি বস্তায় অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় এগুলো লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে অভিযানে নামে কোস্টগার্ড। অভিযানের এক পর্যায়ে বস্তাটি উদ্ধার করা হয়। পরে বস্তায় তল্লাশি চালিয়ে ১০টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করা হয়। একই সময়ে ওই পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

অবৈধ বিষ্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গত ২০ মে টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি দেশিয় পিস্তল, একটি দুই নলা বন্দুক, তিনটি দেশীয় এক নলা বন্দুক ও ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি উদ্ধারের কথা জানায় কোস্টগার্ড।

মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গোলার একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে জানতে পেরে ওই অভিযান পরিচালিত হয় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews