একতা ডেস্কঃ একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে ষড়যন্ত্র চলছে। বার বার নির্বাচনকে বিলম্বিত করার সময় নেই। ডিসেম্বরেই নির্বাচন দিয়ে যে দলই ক্ষমতায় আসুক সে দলের হাতে ক্ষমতা দেয়ার দাবি জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।
১জুন, রবিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিতালী মার্কেট বণিক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা আমির হোসেন বাদশার সভাপতিত্বে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন, আব্দুর রহিম সাজুসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
তিনি বলেন, করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া অনির্বাচিত সরকারের কাজ নয়। যেগুলো এ সরকারের করণীয় নয় এদেশের জনগণ তা কখনো গ্রহণ করবে না।
Leave a Reply