1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল মহালছড়িতে নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন শালিখায় পাঁচ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিস কে পররাষ্ট্র প্রতি মন্ত্রীর পক্ষ থেকে অর্থিক অনুদান প্রদান মহালছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শালিখার সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল ‘ক্রসফায়ারে’ হত্যা মামলায় জেলহাজতে মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৩ গননা করুন

বিশেষ প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্টে মিনারুল ইসলাম (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে। ২ জুন, সোমবার সকালে উপজেলার সাফদারপুর বাজারে নিজ ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়। মিনারুল ইসলাম একই উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে মিনারুল পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি। তাঁর নিজস্ব একটি দোকান রয়েছে সাফদারপুর বাজারে। সোমবার সকালে বাজারের রিপনের নতুন ভবনে রড ওয়েল্ডিংয়ের কাজ করতে যান তিনি। কাজের সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের প্রধান তারের সংস্পর্শে আসেন মিনারুল। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। মৃতের চাচাতো দাদী রাবেয়া বেগম জানান, সকালে প্রতিদিনের মতো কাজ করতে দোকানে যায় মিনারুল। হঠাৎ শুনতে পায় সে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খায়। বড় ভাই হামিদুল বলেন, আমার ছোট ভাই তার নিজস্ব দোকানে কাজ করছিল। সকাল ১০ টার সময় আমি শুনতে পায় আমার ভাই বৈদ্যুতিক শকে অসুস্থ হয়ে পড়েছে। আমি সংবাদ শুনে এসে দেখি ভাই মারা গিয়েছে। আমার ভাইয়ের ৪ বছরের একটা ছেলে সন্তান রয়েছে এই বলে বাকরূদ্ধ হয়ে পড়েন তিনি।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম জানান, সকাল ৯ টা ২৫ মিনিটের সময় হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে মৃত পেয়েছি। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews