1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বোমা হামলা ফ্রি প্যালেস্টাইন বলার পরপর

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৯ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহর “ফ্রি প্যালেস্টাইন” স্লোগানের ঠিক পরপরই পেট্রোল বোমা হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে। গতকাল রবিবার একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সন্ত্রাসী হামলার অভিযোগে একজনকে আটক করে।

এফবিআই-এর ডেনভার ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট মার্ক মিশেলেক জানান, আটককৃত ব্যক্তি মোহাম্মদ সাবরি সুলেমান (৪৫) হামলার সময় ফ্রি প্যালেস্টাইন” বলে স্লোগান দিচ্ছিলেন এবং গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির দাবিতে উত্তেজিত অবস্থায় ছিলেন। বিক্ষোভরত জনতার ওপর ঘরোয়া উপায়ে তৈরি পেট্রোল বোমা ছুড়ে মারা হয়। যার ফলে কয়েকজনের শরীরে আগুন ধরে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এফবিআই এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, দূর থেকে প্রচণ্ড হট্টগোল শুনছিলাম। পরে দেখি ধোঁয়ার কুন্ডলী উঠছে। আমি সেখানে ভয়ে থমকে দাঁড়াই। ঘটনার নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেদিয়ন স্যার। তিনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে এটিকে ইহুদি বিদ্বেষমূলক হামলা বলে আখ্যা দেন।

এর আগে ২১ মে ওয়াশিংটনে দুই ইসরায়েলি কর্মীকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোল্ডারের হামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে নতুন করে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews