1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ডাঃ জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৩৯ গননা করুন

একতা ডেস্কঃ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমান। ঈদুল আজহা উপলক্ষে স্বামী তারেক রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিনি যুক্তরাজ্যে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডাঃ জোবাইদা।

ওইদিন সকালে গুলশানের নিজ বাসভবন থেকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৬ মে ঢাকায় আসার পর ডাঃ জোবাইদা এক মাস ধরে পারিবারিক ও ঘরোয়া ব্যস্ততায় সময় কাটান। রাজনৈতিকভাবে বরাবরের মতো এবারও তিনি ছিলেন নীরব।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ত্যাগ করেন ডাঃ জোবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলায় ডাঃ জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর সরকার পতনের পর তাঁর সেই সাজা স্থগিত করা হয়।

ডাঃ জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক পেয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তারেক-জোবাইদা দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যে বার-এট-ল সম্পন্ন করেছেন এবং মা-বাবার সঙ্গেই সেখানে অবস্থান করছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews