1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২১৬ গননা করুন

বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। ৬ জুন, শুক্রবার সকালে শহরের পবহাটি এবং কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র আদনান (১০) এবং কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮)। এদের মধ্যে নিহত আদনান স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের এবং শিমুল কোটচাঁদপুর কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে আদনান জাম খাওয়ার জন্য পবহাটি গিয়েছিল। ফেরার পথে কলাহাট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মাটিবাহী লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আদনান দুইদিন আগে নানিবাড়ি বেড়াতে আসে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, সকালে কোটচাঁদপুর উপজেলার মুরটিয়া গ্রাম থেকে কাজল তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা শহরে যাচ্ছিল। পথে বহরমপুর গ্রামের মাঠ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। আহত অবস্থায় তার চাচাতো ভাই অভিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, দুটি ঘটনাতেই স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews