1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

বিজিবি বিএসএফের পুশইনের প্রতিবাদে কড়া অবস্থানে

  • শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৮১ গননা করুন

একতা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি খাগড়াছড়ি সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে নজরদারি ও টহল বাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি বিজিবি জোন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।

পার্বত্য এলাকার সীমান্তগুলো পাহাড় ও ঘন জঙ্গল বেষ্টিত হওয়ায় বিএসএফ পুশইন করার চেষ্টা চালাচ্ছে। তবে সীমান্তগুলো জনমানবহীন হওয়ায় কাউকে ‘পুশইন’ করলে সহজেই শনাক্ত করা যায়। পুশইন ঠেকাতে সীমান্তে আগের চেয়ে বহুলাংশে জনবল বাড়ানোর পাশাপাশি বিজিবি কড়া পাহারা দিচ্ছে। এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌলিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, এ ছাড়া কোরবানির পরে যাতে সীমান্ত দিয়ে চামড়া পাচার হতে না পারে সেজন্য নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। চোরাচালান বন্ধেও তৎপর রয়েছে বিজিবি সদস্যরা। চলতি বছরের মে মাসে খাগড়াছড়ির পানছড়ি, মাটিরাঙা ও রামগড় সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে ‘পুশইন’ করেছে বিএসএফ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews