1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা মহালছড়িতে মোবাইল কোর্টে মাদকাসক্ত ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার

সাতকানিয়ায় মসজিদ কমিটিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

  • সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১২৫ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ড, ফয়জুর রহমান সওদাগরের বাড়ী) গ্রামে দেওদীঘী শাহী জামে মসজিদ কমিটি বিষয় কে কেন্দ্র করে দ্বন্দ্বে দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তিকে গতরাতে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত দিদারুল আলম ওই গ্রামের মৃত এজহার মিয়ার ছেলে। ৮ জুন, শনিবার রাত ১২.১০ টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এলাকার ফয়জুর রহমান সওদাগরের বাড়ীর সামনে, এ ঘটনা ঘটে। এজহার সূত্রে জানা যায় উক্ত মামলায় সরওয়ার আজম (৫১ গং কে এক নম্বর আসামি করা হয়েছে, উক্ত এজাহারে ১৫ জনকে আসামি করা হয়।

সাতকানিয়া উপজেলার এওচিয়া ৪ নং ওয়ার্ড, এলাকাযর দেওদীঘী শাহী জামে মসজিদের কমিটি নিয়ে স্থানীয় সরওয়ার আজম আবু তাহের গংদের সাথে নিহত দিদারুল আলম গং, দুই গ্রুপের দ্বন্দ্ব চলছিল। দুই পক্ষই মসজিদের সভাপতি হওয়ার জন্য আলাদা গ্রুপে বিভক্ত ছিল। এক পর্যায়ে কিছুদিন আগে ভিকটিমের চাচাতো ভাই আবু তাহের কে সভাপতি ঘোষণা করে, সরুয়ার আজম ও আবু তাহের পক্ষকে মসজিদ কমিটি থেকে বিতাড়িত করেন। তার পর থেকে উভয় পক্ষের বিরোধ চলছে। ভিকটিমেরে ভাই শহিদুল ইসলাম বলেন। বিবাদির সাথে স্থানীয় মসজিদ কমিটির বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে ২নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহায়তায় আমাদের সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ সহ হত্যার হুমকি প্রদান করতেন। আমি ও আমার ভাই মৃত মোঃ দিদারুল আলম (৫০) সহ পরিবারের অন্যান্য সদস্যগণ আমার ভাতিজা মোঃ সোহেল (৩০) বিবাহের বিষয়ে, পারিবারিকভাবে আমাদের বাড়ীতে বৈঠক বসি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মসজিদে কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধের জের নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় একজন মারা গেছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews