1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

এবার ১৩০ বছরের মধ্যে সবচেয়ে দেরিতে তুষারপাত মাউন্ট ফুজিতে

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ সূর্যদয়ের দেশ জাপানের মাউন্ট ফুজিতে এই মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে বৃহস্পতিবার। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে দেরিতে তুষারপাত হলো বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদপত্র আসাহী শিম্বুনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে ফুজির শিখর তুষারে ঢেকেছে। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর এটি হয়েছিল। এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল। ১৮৯৪ সাল থেকে এই রেকর্ড রাখা শুরু হয়। স্থানীয় সময় সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। বুধবার কিছু স্থান থেকে তুষারপাত দেখা গিয়েছে। কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে যাওয়ায় তুষারপাত নিশ্চিত করতে পারেনি ইয়ামানাশির দিকের কোফু পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবরে পর্বতচূড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডে গড়েছে। এ কারণে বৃষ্টিপাত হয় এবং তুষারপাত হয়নি। সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর হয়। তবে ২০২৩ সালের রেকর্ডে দেখা গেছে প্রথম তুষারপাত ৫ অক্টোবর।

তথ্যসূত্রঃ ইউএনবি

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews