1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মার্কিন রাষ্ট্রদূত একরাতে ৫ বার বাংকারে আশ্রয় নিলেন

  • শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৫৯ গননা করুন

একতা ডেস্কঃ ইরান শুক্রবার রাতভর ইসরায়েলজুড়ে শত শত ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার সময় ইসরায়েলের লাখো নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছেন। বাদ পড়েননি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘কঠিন’ একটি রাত কেটেছে। আমাকে পাঁচবার আশ্রয়কেন্দ্রে (বাংকারে) যেতে হয়েছে।

তিনি জানান, এখন এখানে শাবাথ (সপ্তাহের সপ্তম দিন)। আমাদের চুপ থাকা উচিত। সম্ভবত এখন আর হামলা হবে না। গোটা জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের একজন কট্টর সমর্থক হাকাবি সম্প্রতি বলেছিলেন পশ্চিম তীর বলে কিছুই নেই। এই সপ্তাহের শুরুতে তিনি বলেছেন, মার্কিন অনুমোদন বা সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা অসম্ভব।

দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেটকে তিনি বলেন, আমি মনে করি না যে সম্পর্ক এবং আস্থার সংকটের কারণে এটি এমন কিছু ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি বিশ্বাস রয়েছে, আমি এই শব্দটির ওপরই জোর দেব। আমি প্রায়ই বলি- আমাদের অনেক বন্ধু আছে, মিত্র আছে, কিন্তু আমাদের কেবল একজনই অংশীদার আছে, সেটিই হলো ইসরায়েল। তার মানে এই নয় যে, অন্যান্য দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই।

ইসরায়েল ছাড়া এমন কোনও দেশ নেই যাদের সঙ্গে আমাদের গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম, কৌশল, সাধারণ লক্ষ্য শেয়ার করা হয়। এটার মূল কারণ আমরা ইহুদি-খ্রিস্টান বিশ্বদৃষ্টির ওপর ভিত্তি করে একটি সভ্যতার সাধারণ ভিত্তি ভাগ করে নিই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews