1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

খামেনিকে হত্যার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের না

  • বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১২৯ গননা করুন

একতা ডেস্কঃ বার্তা সংস্থা রয়টার্স ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল।

তবে সেই পরিকল্পনায় শেষ মুহূর্তে ভেটো দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী খামেনিকে হত্যা করার উপযুক্ত সুযোগ পেয়েছিল। কিন্তু ট্রাম্প তাৎক্ষণিকভাবে ইসরায়েলকে সেই পরিকল্পনা থেকে সরে আসার পরামর্শ দেন।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে। না। যতক্ষণ না তারা সেটা করছে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক বা ধর্মীয় নেতার ওপর আক্রমণ চালানোর কথা ভাবছি না। এভাবেই ট্রাম্প ইসরায়েলকে কঠোর বার্তা দেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিস্ফোরক হামলা চালায়। এতে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। এই হামলার প্রতিক্রিয়ায় সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলকে ‘তীব্র ও বেদনাদায়ক’ পরিণতির হুঁশিয়ারি দেন।

মার্কিন টেলিভিশন ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “চারিদিকে নানা গুজব ছড়াচ্ছে। আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরা যা প্রয়োজন তা করি, আর যুক্তরাষ্ট্র কী ভালো বোঝে, সেটাও তারা জানে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews