1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩১১ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে ১৪ জুলাই সোমবার সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার সাব ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অন্যান্য গণমাধ্যম কর্মী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। এর ভারসাম্য রক্ষা ও সচেতনতা বাড়াতে তরুণ সমাজকে সম্পৃক্ত করা জরুরি। পরিবার পরিকল্পনা, মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা ও বাল্যবিবাহর সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

সভা শেষে প্রধান অতিথি উপজেলায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সঞ্জিতা বড়ুয়া ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সুজনতা চাকমা, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ওয়াহিদ উল্লাহ্ কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন এবং তরুণদের উদ্দীপ্ত করতে বিশেষ বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিদর্শক মোঃ ওয়াহিদ উল্লাহ্।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews