ছানোয়ার হোসেন, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি’র মহলছড়িতে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান, নারী সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু’টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ করান। এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি থানার এস আই মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সামাজিক নিরাপত্তা বিষয়ে, নারী, শিশু বয়স্কদের বিভিন্ন বিষয়ে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply