1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় গাজীপুরে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষিত। সাংবাদিকদের নামে মিথ্যা- ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার নিশ্চিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ও

সোমবার সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনে নগরকান্দায় কর্মরত সাংবাদিক বৃন্দরা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সঞ্চালনায় বিক্ষোভসমাবেশ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটন, সিনিয়র সাংবাদিক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, মাই টিভি জেলা প্রতিনিধি শফিকুল খান জনি, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকীব, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান মোল্যা, মিজানুর রহমান মিজান, মশিউর রহমান মিন্টু, সাইফুল ইসলাম সাইফ, আরিফুজ্জামান হিমোন, জাকির হোসেন জাকারিয়া, রেজাউল করিম সেলিম, শাহজালাল, সেলিম সরদার প্রমুখ।

গত শুক্রবার গাজীপুরে পেশাগত দ্বায়িত্ব পালন করার সময় সন্ত্রাসী কর্মকান্ডের ছবি ধারণ করতে গেলে সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে।

এর প্রতিবাদে সারাদেশেই বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে নগরকান্দায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভসমাবেশ করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews