1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিরিয়ার আলেপ্পোয় ইসরাইলি হামলা

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৪০ গননা করুন

একতা ডেস্কঃ মধ্যপ্রাচ্যের সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে ইসরাইলের হামলায় বহু সৈন্য আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়। সরকারী বার্তা সংস্থা সানা জানায়, ‘মধ্যরাতের পর প্রায় ১২টা ৪৫ মিনিটে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর দিক থেকে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। প্রতিবেদনে বিশদ বিবরণ না দিয়ে বলা হয়, ‘অনেক সৈন্য আহত এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।’

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। যুদ্ধ পর্যবেক্ষক আরও জানিয়েছে, এই অঞ্চলে ইরানের বিপ্লবী গার্ডের সদস্য এবং তেহরানপন্থী দলগুলোর অবস্থান রয়েছে।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকে প্রধানত সেনা অবস্থান এবং হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে। প্রতিবেশী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় তাদের হামলা জোরদার করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে তবে তারা বারবার বলেছে, চিরশত্রু ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews