1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আমাদের কতদিন থাকতে হবে তা কেউ নির্ধারণ করে দেয়নি বললেন ইউনূস

  • বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৬৪ গননা করুন

একতা ডেস্কঃ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত হবে তা কেউ নির্ধারণ করে দেয়নি বলে বলছেন। তিনি বলছেন অনেকেই তাকে দীর্ঘসময়ের জন্য চান। তিনি বলেছেন, কেউ তাকে ৫, কেউ ১০ এমনকি কেউ তাকে ৫০ বছরও জন্য চান।

নির্বাচনের চেয়ে তাদের কাছে বড় গুরুত্বের বিষয় সুশাসন, এমনটাই বলেছেন ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদমাধ্যম জেটেওর মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ছাড়াও বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এর একটা বড় অংশজুড়ে ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গও। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধ নয়। কার্যক্রম নিষিদ্ধ। তবে নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।

তিনি বলেন, আমাদের কত দিন থাকতে হবে, তা কেউ নির্ধারণ করে দেয়নি। নির্বাচন দিতে দেরি হচ্ছে কেন?- জেটেওর মেহদি হাসানের এ প্রশ্নের পরিপ্রেক্ষিতে একপর্যায়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকারে জুলাই গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়া, শেখ হাসিনাকে ভারতের আশ্রয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেছেন মুহাম্মদ ইউনূস।

‘নেপালে, যেখানে এই বছরে কিছুদিন আগে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, সেখানকার অন্তর্বর্তী নেতা মাত্র ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের একটি নির্বাচনের জন্য কেন ১৮ মাস লাগছে বা লাগবে? মেহদি হাসানের এমন প্রশ্নের ইউনূস বলেন, এমন মানুষও আছে, যারা বলছে ৫ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে।

আমরা (তত্ত্বাবধায়ক সরকার) নই। আমরা অন্তর্বর্তী সরকার। আমাদের কত দিন থাকতে হবে, তা কেউ নির্ধারণ করে দেয়নি।

আমরা কত দিন থাকব, সেটা আমাদের সিদ্ধান্ত। তবে আমাদের বোঝাপড়া আছে যে আমাদের তিনটি কাজ রয়েছে। একটি হলো সংস্কার, অন্যটি বিচার ও শেষটি হলো নির্বাচন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews