1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

ভারতে দাম বাড়ছে পেঁয়াজের কেজি পৌঁছেছে ৭০-৮০ রুপিতে

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২১৪ গননা করুন

একতা ডেস্কঃ ভারতে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছুদিন আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ৪০-৬০ রুপিতে বিক্রি হয়েছে, পাইকারি বাজারে এখন তার দাম উঠেছে ৭০-৮০ রুপিতে। ফলে ভোক্তাদের অনেকে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কিছুদিন আগেই পেঁয়াজের কেজি ৬০-৭০ রুপি ছিল। দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পাইকারি বাজার থেকেই তাঁদেরকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরাতেও দাম বেশি পড়ছে। তিনি বলেন, দাম বাড়ায় খুচরা বাজারে বিক্রি খানিকটা কমেছে, কিন্তু বিকল্প নেই বলে মানুষকে কিনতেও হচ্ছে।

দিল্লির একজন ক্রেতা ফায়জা বলেন, মৌসুমের কারণে এখন পেঁয়াজের দাম যখন কমার কথা, তখন উল্টো দাম বেড়েই চলেছে। এক কেজি পেঁয়াজ তিনি ৭০ রুপিতে কিনেছেন বলে জানিয়ে তিনি আরও বলেন, ‘দামের কারণে আমাদের খাদ্যাভ্যাস ব্যাহত হচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করছি সবজির দাম কমান, বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি। তবে শুধু দিল্লি নয়, পেঁয়াজের দাম বাড়ছে আরেক বড় শহর মুম্বাইয়েও। সেখানকার ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছেন। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুন উভয়ের দামই বেড়েছে। এর ফলে প্রতিটি পরিবারকেই অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। তিনি জানান, তিনি পাঁচ কেজি পেঁয়াজ কিনেছেন, মোট দাম দিতে হয়েছে ৩৬০ রুপি। এ শহরের আরেকজন ক্রেতা আকাশ বলেন, পেঁয়াজের দাম অনেকটা বেড়ে ৭০-৮০ রুপিতে উঠেছে, যা কিছুদিন আগেও কেজিপ্রতি ৪০-৬০ রুপি ছিল। তিনি একে শেয়ারবাজারের সূচকের সঙ্গে তুলনা করে বলেছেন যে এই দামের ওঠা-নামা আছে। তাঁর আশা, পেঁয়াজের দাম শিগগির কমে যাবে। বিক্রেতাগণ জানিয়েছেন, পেঁয়াজের দাম বাড়লেও ক্রেতারা তা কিনছেন; কারণ, সাধারণ মানুষের কাছে পেঁয়াজ একটি নিত্যপণ্য।

তথ্যসূত্র: প্রথম আলো

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews