সোহাগ সন্ধিঃ “Climate Action /জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী আগামী নিরাপত্তা” এই প্রতিপাদ্যের বিষয়ে মাগুরার শালিখা উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ(CNRS)- এর উদ্যোগে ও সুইডেন দূতাবাস ঢাকার অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চারাগাছ রোপন করা হয়েছে। র্যালিটি আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া কালিগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণ এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার ভূমি এম সাব্বির হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সি এন আর এস এর সাইট অফিসার মো: শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, সহকারি শিক্ষক সেলিম রেজা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ প্রমূখ।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপনকালে অনুষ্ঠানের সভাপতি এম সাব্বির হাসান বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ।
Leave a Reply