1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ৪৭৭ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্যানিটারি ন্যাপকিন ও গাছের চারা বিতরণ শেখ হাসিনার প্রত্যাবর্তনে আশা হতাশা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পুরীতে মন্দির দর্শনে গিয়ে পুলিশকর্মীকে মারধর করল বাঙালিরা

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২২৭ গননা করুন

একতা ডেস্কঃ ভারতের পুরীতে জগন্নাথদেবের মন্দির দর্শনে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ল একদল বাঙালি পর্যটক। তাদের বিরুদ্ধে এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগও উঠেছে। পাল্টা ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সূত্রপাত হয় শনিবার। পুলিশ সূত্রে খবর, ওই দিন বিকেলে মন্দির দর্শনে গিয়েছিল বাঙালি পর্যটকের দলটি। সেই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশকর্মীর সঙ্গে বাদানুবাদ হয় তাঁদের। সেই বাদানুবাদ শেষমেশ হাতাহাতিতে পৌঁছয়। আর দু’পক্ষের ধস্তাধস্তিতে পুলিশকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। এই ঘটনার পর দু’পক্ষই আলাদা আলাদা ভাবে সিংহদ্বার থানায় এফআইআর দায়ের করেছেন।

জগন্নাথ মন্দির পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, ওই পুলিশকর্মী ঘণ্টিদ্বারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুণ্যার্থীরা যাতে ঠিক মতো মন্দিরে প্রবেশ করতে পারেন, তা দেখাশোনারও দায়িত্ব ছিল তাঁর। অভিযোগ, সকাল ৯টা নাগাদ বাঙালি পর্যটকদের পাঁচ জনের একটি দল মন্দিরের বেরোনোর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। ওই পুলিশকর্মী তখন তাঁদের বাধা দেন। অভিযোগ, তাঁর কথা অমান্য করে প্রবেশ করার চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তার পরই ওই পুলিশকর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাঙালি পর্যটকেরা। তাঁদের পাল্টা দাবি, ঘণ্টিদ্বারের কাছে এত ভিড় ছিল যে তাঁরা আটকে পড়েছিলেন। সেই সময় দায়িত্বে থাকা ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। তার পরই ঝামেলার সূত্রপাত। দু’পক্ষকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, আসল ঘটনা কী তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

তথ্যসূত্রঃ আনন্দবাজার

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews