সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত। এছাড়াও সিএনআরএস এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুবসমাজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
এ সময় যুবকদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি এন আর এস এর সাইট অফিসার মোঃ শহিদুল ইসলাম।
Leave a Reply