1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক

  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি, এতে সভাপতি হয়েছেন এম এন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইয়াদুর রহমান বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন।

শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা সুজনের আয়োজনে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি সাইয়াদুর রহমান বাবলুর সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা কমিটির সভাপতি মোঃ লিয়াকত হোসেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জান তুহিনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির।

২১ সদস্য কমিটি অনুমোদন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ- সভাপতি এ্যাডঃ আসাদুজ্জামান আসাদ, কামরুন্নাহার কেয়া, জাকির হোসেন, সদরপুর কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কচি, নগরকান্দার নতুন কমিটির সহ- সভাপতি শামসুল হুদা হুদু, মোঃ ইব্রাহিম খান, সহ- সাধারণ সম্পাদক আবুল আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, অর্থ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য কবিরুজ্জামান সাহেব, নজরুল ইসলাম, শফিউল ইসলাম মনা, মোঃ নুরুজ্জামান মিয়া রনি ও প্রদীপ কুমার ভৌমিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নতুন কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ রোজিনা আক্তার।

অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। জমকালো এ আয়োজন করায় জেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা নতুন কমিটির সকলকে ধন্যবাদ জানান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews