ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া, প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদগুলোতে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভিন্ন মন্দিরে প্রার্থনা এবং গীর্জায় বিশেষ উপাসনার আয়োজন করা হয়।
দোয়া ও প্রার্থনায় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের জন্য শান্তি ও মঙ্গল কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি এ কর্মসূচি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছিল।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
Leave a Reply