1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯০ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩ হাজার ৭০০ টাকাসহ মো. আবুল কালাম (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট ২০২৬) রাতে মহালছড়ি থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ আবুল কালাম চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের মৃত মনির উদ্দিন শেখের ছেলে। বর্তমানে তিনি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি থানার জিডি নং-৫২২, তারিখ ১৬/০৮/২০২৬-এর ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসতঘরের বারান্দা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির অর্থ হিসেবে দাবি করা নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করে তাকে থানায় নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী ও মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন। অভিযানে এসআই (নিঃ) মাছুম আলম, এসআই শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) প্রলয় কুমার চক্রবর্তীসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews