একতা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। এ সময় ৬২টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৭৭ জন, মতিঝিলে ৭৩ জন, তেজগাঁওয়ে ১০৯ জন, মিরপুরে ১২৫ জন, গুলশানে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৪ জন, গোয়েন্দা বিভাগে ৩ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।
অভিযান চলাকালে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply