1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

গুইমারাতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।

২৪শে সেপ্টেম্বর ২০২৬ রাতে গুইমারা থানার ২নং হাফছড়ি ইউপির ৬নং বড়পিলাক এলাকার ৪নং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় গুইমারা থানা পুলিশ তাদের আটক করে।

জানা যায়, আম বাগানে স্থাপিত সাবমার্সিবল পাম্প ও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মালিক মো: শুক্কুর আলী থানায় এজাহার দায়ের করেন। এর পর গুইমারা থানা পুলিশ তদন্ত শুরু করে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় গত ২৪/০৯/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৭.৪০ ঘটিকার সময় ০৫নং বড় পিলাক এলাকায় জনৈক দেলোয়ারের দোকানের পিছন থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হলেন, সাকিবুল হাসান ওরফে হাসান (১৯), মো: শহিদুল ইসলাম (২১), ও মো: হাবিব (৩২)।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির ঘটনা স্বীকার করে এবং জানায় যে, চোরাই মালামাল আটক মো: হাবিবের বাসায় রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে মো: হাবিবের বাসা থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ কীটনাশক ও বিষ, ০২টি সাবমারসিবল পাম্প, বিভিন্ন রঙের ০৪ কয়েল ইলেকট্রিক ক্যাবল।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭০,৪৭৬/- টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews