1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নতুন জোড়া পান্ডা পাঠাল চীন, সম্পর্ক উন্নয়নে ‘পান্ডা কূটনীতি’

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে নতুন করে এক জোড়া বিশাল পান্ডা পাঠিয়েছে চীন। ‘পান্ডা কূটনীতি’র অংশ হিসেবে চার বছর বয়সী ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’কে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিচুয়ান প্রদেশের চেংদু কেন্দ্র থেকে বিশেষ বিমানে পান্ডা দুটিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়। প্রায় ১৫ ঘণ্টার যাত্রায় তাদের সঙ্গে চীনা পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরাও রয়েছেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি চিনপিংয়ের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে বৈঠক শেষ হওয়ার পরপরই পান্ডা পাঠানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, এর মাধ্যমে উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও বাড়বে।

চীন ১৯৭২ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে পান্ডা ধার দিয়ে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে এই নীতিই ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে বাণিজ্য ও অন্যান্য বিষয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, নতুন এই জোড়া পান্ডা পাঠানোর মধ্য দিয়ে সেই সম্পর্কের উন্নতির একটি বার্তা পাওয়া যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews