1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মহালছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর(বিবিএস) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬ উপলক্ষে গণনাকারী ও সুপারভাইজারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার(২৭ সেপ্টেম্বর ২০২৬) মহালছড়ি উপজেলায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মধুলিনা মৌ দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম শাওন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, প্রধান কার্যালয়, ঢাকা; মোঃ শহিদুল শেখ, বিবিএস, প্রধান কার্যালয়, ঢাকা এবং মোঃ তরিকুল ইসলাম, জুনিয়র পরিসংখ্যান সহকারী, মহালছড়ি উপজেলা।

প্রশিক্ষণে মহালছড়ি উপজেলার ৫৭ জন গণনাকারী ও ৫ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামী ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপের গণনা কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় এ জরিপ পরিচালিত হচ্ছে। জরিপের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews