সোহাগ সন্ধিঃ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরার শালিখায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আড়পাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুল আলম মানু, দপ্তর সম্পাদক আল আমিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম, সদস্যসচিব গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ মৃধা, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ইলিয়াচ হোসেন ও উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে যারা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল প্রস্তুত রয়েছে।
তারা আরও বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা কখনো সফল হতে দেওয়া হবে না।
Leave a Reply