1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন নৈরাজ্য কম: তথ্য উপদেষ্টা

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ গননা করুন

একতা ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে নৈরাজ্য ও সহিংসতার ঘটনা কমেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, আগের সময়ের তুলনায় বর্তমানে সহিংসতা অনেকটাই কমে এসেছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি, কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় পুলিশ বাহিনী যে পরিস্থিতির মধ্যে ছিল, সেটি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন। পুলিশ বাহিনীও পরিস্থিতি সামাল দিতে কাজ করছে এবং সরকার মনে করে তারা ভালো কাজ করছে।

তবে এখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং কোথাও কোথাও দায়িত্বে অবহেলার ঘটনাও রয়েছে বলে স্বীকার করেন তিনি। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।

অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে অপরাধের সংখ্যা কমেছে দাবি করে তিনি বলেন, এই সময়ের সঙ্গে তুলনা করার কারণ হলো ৫ আগস্টের পর ধ্বংসপ্রাপ্ত ও বিধ্বস্ত পুলিশ বাহিনীর পরিস্থিতি।

অন্তর্বর্তী সরকারের সময় দেশে এক ধরনের নৈরাজ্য ছিল উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তখন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে দুটি শীর্ষস্থানীয় পত্রিকায় ঘোষণা দিয়ে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ঘণ্টার পর ঘণ্টা এমন ঘোষণা দেওয়া হলেও নিষ্ক্রিয় পুলিশ বাহিনী তা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। কোনো সংবাদপত্রের মতাদর্শের সঙ্গে কারও দ্বিমত থাকতে পারে, কিন্তু ঘোষণা দিয়ে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও তখন নিষ্ক্রিয়তা দেখা গেছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙচুরের ঘটনাও দেখা গেছে। কোথাও ফুটবল খেলা যাবে না বলে প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় নাটক ও মেলাসহ নানা আয়োজন বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বর্তমান সরকারের সময়ও নৈরাজ্যের কয়েকটি ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ সময়ে দুই-তিনটি ঘটনা ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। তবে অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে তুলনা করলে বর্তমান পরিস্থিতির পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে এলপিজি আমদানিকারক ও অপারেটরদের উদ্ধৃত করে তথ্য উপদেষ্টা জানান, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে।

সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হলে দেশে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে বলেও সরকার আশাবাদী বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews