1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ভারত সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি পাশাপ প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই পক্ষের মধ্যে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে তাঁরা আশাবাদী।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সফরের অনুকূল পরিবেশ তৈরি হলে কোনো একপর্যায়ে তা অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে রয়েছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, তিনি গুঞ্জনের পরিবর্তে বাস্তবতা নিয়ে কথা বলতে চান। তাঁর ভাষ্য, মঙ্গলবারের বৈঠকটি ভালো হয়েছে এবং খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে বলে তিনি আশাবাদী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews