1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

রাজ্যসভা ছেড়ে বিজেপিতে কোয়েল মল্লিক, কুণাল ঘোষের তীব্র সমালোচনা

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৭ গননা করুন
পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক।

একতা ডেস্কঃ পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দলবদলকে কেন্দ্র করে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কোয়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করে তৃণমূল নেতা ও দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছেন।

অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল এর আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার সেই পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। একই আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে আবারও রাজ্যসভায় যাওয়ার পথে রয়েছেন কোয়েল।

রোববার পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। পরদিন সোমবার আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। আগামী ১৬ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর।

বিজেপিতে যোগ দেওয়ার পর কোয়েল বলেন, মানুষের কল্যাণ ও সেবায় কাজ করতে চান তিনি।

তবে তাঁর দলবদল নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, কোয়েল মল্লিক ও তাঁর বাবা রঞ্জিত মল্লিক নিজেদের মর্যাদার প্রতি সুবিচার করেননি। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালে তাঁরা তৃণমূলকে সমর্থন করেছেন এবং বিজেপি ক্ষমতায় আসার পর দলটিতে যোগ দিয়েছেন।

রাজনীতিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের যুক্ত করার তৃণমূলের উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর ভাষ্য, চিকিৎসক, খেলোয়াড়, গায়ক ও চলচ্চিত্রশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিত্বের সুযোগ দিয়েছেন। কিন্তু কয়েকজনের দলবদলের ঘটনায় ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

আগামী ১৬ অক্টোবর রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন কোয়েল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর আগে তৃণমূল ছেড়ে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সদস্য হয়েছেন। কোয়েলের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে প্রায় আড়াই দশক কলকাতার বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন কোয়েল মল্লিক। ‘বন্ধন’, ‘মানিক’, ‘১০০% লাভ’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’ ও ‘মন মানে না’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews