1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ-মন্টেনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনে আগ্রহ

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭৬ গননা করুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ।

একতা ডেস্কঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে গর্ডান স্টোজোভিচ বাংলাদেশ ও মন্টেনিগ্রোর পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সংসদীয় গণতন্ত্র, অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের লক্ষ্যে দুই দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ বা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের অভিপ্রায় জানান। এ উদ্যোগের বিষয়ে ডেপুটি স্পিকারও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য জানান, দেশটির পার্লামেন্ট বাংলাদেশের জাতীয় সংসদের মতোই এককক্ষবিশিষ্ট। সেখানে মোট সংসদ সদস্যের সংখ্যা ৮১ জন।

আলোচনায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংসদ বা আইনসভা গঠিত হওয়ায় গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং সরকার ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। একটি উন্নত জাতি গঠনে বিরোধী দলেরও গঠনমূলক ভূমিকা থাকা প্রয়োজন। শুধু বিরোধিতা করার জন্য সংসদে বিরোধী দল থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে গর্ডান স্টোজোভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষায় নিবিড়ভাবে কাজ করে।

ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন একটি যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়া দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews