1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, কাজে থাকতে হবে জরুরি সেবার কর্মীদের

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭৭ গননা করুন

একতা ডেস্কঃ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর(বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার(৫ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এর ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মন্ত্রিসভা সূত্র জানিয়েছে, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই দিনও নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ ছুটি সবার জন্য প্রযোজ্য হবে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।

যেসব খাতের কর্মীরা ছুটি পাবেন না

হাসপাতাল ও স্বাস্থ্যসেবা খাতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দায়িত্বে থাকতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ছুটি থাকবে না।

অগ্নিনির্বাপণ কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিসের কর্মীরাও দায়িত্ব পালন করবেন।

বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহের মতো ইউটিলিটি সেবার কর্মীদেরও কর্মস্থলে থাকতে হবে।

এ ছাড়া বন্দর, বিমানবন্দর, রেলওয়ে ও গণপরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি থাকবে না। কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews