সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ চিত্তরঞ্জন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খিলগাঁতী এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে চিত্তরঞ্জনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক চিত্তরঞ্জন উপজেলার খিলগাঁতী গ্রামের মৃত নিরপদ বিশ্বাসের ছেলে।
শালিখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে খিলগাঁতী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে চিত্তরঞ্জনের বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশিকুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply