1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান-খালেদা জিয়া থেকে জুলাই গণ-অভ্যুত্থান, ২০২৭-এর বইয়ে যুক্ত হচ্ছে নতুন পাঠ

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৯ গননা করুন

একতা ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষের স্কুলপাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাস এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বেশ কিছু নতুন বিষয় যুক্ত ও সংশোধন করা হচ্ছে। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা সাহিত্য, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা-এই তিন ধরনের বইয়ে অন্তত ১৪টি সংযোজন ও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এসব পরিবর্তন আনা হচ্ছে। তবে ২০২৭ সালের বইয়ে পরিবর্তন মূলত বিদ্যমান পাঠে সংযোজন ও সংশোধনের মধ্যেই সীমিত থাকবে। বড় ধরনের পরিবর্তন ২০২৮ সালের শিক্ষাক্রমে আসতে পারে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, আগামী বছরের পাঠ্যবইয়ে মূলত কিছু বিষয় যোগ করা এবং প্রয়োজনীয় সংশোধনের কাজ করা হচ্ছে।

মুক্তিযুদ্ধের ইতিহাসে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের বিষয়

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘উই রিভল্ট’ বিদ্রোহ এবং স্বাধীনতার ঘোষণাসংক্রান্ত বিষয় যুক্ত করা হচ্ছে। তৃতীয় থেকে সপ্তম শ্রেণির বইয়ে বিষয়টি সংক্ষেপে এবং অষ্টম থেকে দশম শ্রেণিতে তুলনামূলক বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতৃবৃন্দ’ অধ্যায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক লেখা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাসের আরও কিছু বিষয়ও নতুন করে পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে। ষষ্ঠ শ্রেণির বইয়ে সাত বীরশ্রেষ্ঠকে নিয়ে সংক্ষিপ্ত লেখা এবং অষ্টম শ্রেণিতে ‘মুক্তিযুদ্ধ ব্রিগেড বাহিনী’ বিষয়ে পাঠ যুক্ত হবে।

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের সাংগঠনিক পর্যায় সম্পর্কেও বিস্তারিত তথ্য রাখা হচ্ছে। এর মধ্যে ১৯৭১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত তেলিয়াপাড়া বৈঠক বিশেষভাবে তুলে ধরা হবে।

স্বাধীনতার পরের রাজনৈতিক ইতিহাসেও পরিবর্তন

মুক্তিযুদ্ধের পাশাপাশি স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন ঘটনাও নতুন বইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চতর শ্রেণির পাঠ্যবইয়ে ধাপে ধাপে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতা বিপ্লব’ নিয়ে আলোচনা যুক্ত করা হবে।

এ ছাড়া অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইয়ে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে পাঠ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানও থাকছে পাঠ্যবইয়ে

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানও নতুন পাঠ্যবইয়ে জায়গা পাচ্ছে। চতুর্থ শ্রেণির বইয়ে থাকবে ‘শহীদ আনাসের গল্প’। আর নবম ও দশম শ্রেণির বইয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংসদে জানিয়েছিলেন, শিক্ষার্থীদের বয়স উপযোগী করে জুলাই গণ-অভ্যুত্থানের কারণ ও ঘটনাপ্রবাহ, আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ড, তাঁদের আত্মত্যাগ, নারীদের ভূমিকা এবং এ আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব পাঠ্যক্রমে তুলে ধরা হবে।

এ ছাড়া নবম ও দশম শ্রেণির ইতিহাস বইয়ে আগের আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, হত্যাকাণ্ড, অর্থপাচার, নির্বাচনীব্যবস্থা, পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক হত্যা এবং গণমাধ্যমে হস্তক্ষেপের মতো বিষয়ও অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews