1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে মেকানিক্যাল ও রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯২ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত মেকানিক্যাল ও রিপেয়ারিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে যোগ্যতা সনদপত্র বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির।

জানা যায়, মহালছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় তরুণদের মেকানিক্যাল ও রিপেয়ারিং বিষয়ে প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশাসহ হালকা যানবাহনের প্রাথমিক মেরামত ও সার্ভিসিং সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে যোগ্যতা সনদপত্র তুলে দেওয়া হয়। এর ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা বিভিন্ন কর্মক্ষেত্র, মেকানিক্যাল ওয়ার্কশপ, দোকান কিংবা প্রতিষ্ঠানে হালকা যানবাহনের প্রাথমিক রিপেয়ারিং সার্ভিস প্রদানের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আসিফ আল-জাবির প্রশিক্ষণার্থীদের দক্ষতা অর্জন করে নিজেদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, তরুণদের কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণার্থীরা মহালছড়ি জোনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে উক্ত মেকানিক্যাল ও রিপেয়ারিং তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সে ১৩ জন পাহাড়ি ও ১১ জন বাঙালি অংশগ্রহণ করে কোর্স সম্পন্ন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews