1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

রাজধানীর অটোরিকশা চলাচল নিয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগকে নিশানা চিফ হুইপের

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ গননা করুন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

একতা ডেস্কঃ রাজধানীতে অটোরিকশার বেপরোয়া চলাচল বেড়েছে দাবি করে এ নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ তুলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় আওয়ামী লীগের সাবেক সরকারের সমর্থকদের নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পতিত সরকারের সব সন্ত্রাসীরা এখন হাজির হয়েছে রিকশাচালক হিসেবে।’

শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন চিফ হুইপ।

জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসন পাওয়া রাজনৈতিক পক্ষের নেতাদের বক্তব্য নিয়েও সমালোচনা করেন নূরুল ইসলাম মনি। তিনি অভিযোগ করেন, তাঁদের কেউ কেউ অশালীন বক্তব্য দিচ্ছেন। তাঁর ভাষায়, ‘আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি। এসব অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত।’

সরকার গঠনের পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বিরোধী দলের লংমার্চ আয়োজনেরও সমালোচনা করেন তিনি। চিফ হুইপ বলেন, দেশ যখনই সংকটে পড়েছে, তখন অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, প্রতিবার বিএনপি সেই সংকট থেকে দেশকে টেনে তুলেছে এবং বর্তমান সরকার সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্ত স্থাপন করেছে।

দেশের বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন চিফ হুইপ। তাঁর দাবি, যথাযথভাবে হামের টিকা না দেওয়ার ফল ভোগ করতে হচ্ছে বর্তমান সরকারকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews