1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর অভিযোগ হুতিদের বিরুদ্ধে, হুঁশিয়ারি ট্রাম্পের

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬০ গননা করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একতা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুতিদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, নভেম্বরের নির্বাচন শেষে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও জোরদার হতে পারে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর ভৃতিরা আবারও তৎপর হয়েছে। ইরানের নির্দেশনায় গোষ্ঠীটি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি। ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দেশটির নৌ ও বিমানবাহিনী নেই, অর্থনীতি দুর্বল এবং মূল্যস্ফীতির হার ৩০১ শতাংশে পৌঁছেছে।

সৌদি আরবে হুতিদের হামলাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে গোষ্ঠীটি। তিনি বলেন, সৌদি আরবে হুতিদের হামলার ঘটনা তিনি কখনো ভুলবেন না।

ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ডেমোক্র্যাটরা আশা করছেন, যুদ্ধ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে পারবেন তাঁরা। এমনটি হলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি সময়ে তাঁর আইন প্রণয়ন ও নীতিগত উদ্যোগ বাস্তবায়নে বাধা দেওয়ার সুযোগ বাড়বে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কারও তাদের (হুতিদের) বুঝিয়ে বলা উচিত, আমি নির্বাচনে লড়ছি না। আমি ইতোমধ্যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছি। তবে নির্বাচনের পরও আমি সেখানে থাকব এবং বিষয়টি কখনোই ভুলব না।’

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে মার্কিন জনমতে অসন্তোষের চিত্র উঠে এসেছে বিভিন্ন জরিপে। এপি-এনওআরসির সাম্প্রতিক এক জরিপের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৭০ শতাংশ ভোটার মনে করেন, যুদ্ধ শুরুর পক্ষে যথেষ্ট যৌক্তিকতা ছিল না।

তবে নিজের বিরুদ্ধে যাওয়া জনমত জরিপগুলোকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। নিজের জনপ্রিয়তার পক্ষে যুক্তি দিতে তিনি রাজনৈতিক জনসভাগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কথা তুলে ধরেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews