1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

সৌদি আরবগামী ফ্লাইট বাতিলে বিপাকে ১৬ হাজারের বেশি যাত্রী

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭০ গননা করুন

একতা ডেস্কঃ সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে সৌদিগামী ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে দেশে আটকা পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ও ট্রানজিট-দুই ধরনের ফ্লাইটই রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) গতকালের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সৌদি আরবের পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ অক্টোবর পর্যন্ত দেশটিতে যাওয়া-আসার সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ১০৭টি ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি রয়েছে।

অন্যদিকে বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে পরিচালিত ফ্লাইটগুলোর যাওয়া-আসা ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ঢাকা থেকে সৌদি আরবগামী যাত্রীদের বহন করার কথা ছিল, এমন ২২টি ট্রানজিট ফ্লাইটও এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।

ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষের দিকে, তাঁরা পড়েছেন বেশি দুশ্চিন্তায়।

এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে কর্মীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews