1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

ভারতীয় উড়োজাহাজের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞা ২৪ নভেম্বর পর্যন্ত বাড়াল পাকিস্তান

  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিন ভোর ৫টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৭ অক্টোবর) জারি করা ‘নোটিশ টু এয়ারমেন’ (নোটাম)-এর মাধ্যমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়টি জানানো হয়।

২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জেরে ২৩ এপ্রিল থেকে ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, পেহেলগামের হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়। পাকিস্তানের সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও ৩০ এপ্রিল ২০২৫ থেকে পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এরপর ৬ ও ৭ মে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ে। ওই সময় ভারতের কয়েকটি শহরে সামরিক হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ নামে পাল্টা অভিযান শুরু করে এবং ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। পাকিস্তানের দাবি, সংঘাত চলাকালে তারা তিনটি রাফালসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে।

টানা ৮৭ ঘণ্টা সংঘাত চলার পর ১০ মে ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে ভারতীয় বিমান পরিবহন খাত তুলনামূলকভাবে বেশি আর্থিক ও পরিচালনগত ক্ষতির মুখে পড়েছে। বিপরীতে, পাকিস্তানের বিমান চলাচল খাতে এর প্রভাব সীমিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান। সে সময়ও পাকিস্তানি বিমান সংস্থাগুলোর তুলনায় ভারতীয় এয়ারলাইনগুলো বেশি পরিচালনগত সমস্যার মুখে পড়ে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews