1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

মাগুরায় যুবদল নেতা সাকির হোসেনকে গুলি করে হত্যা

  • বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ গননা করুন

শহীদুজ্জামান চাঁদঃ মাগুরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকের হোসেন (৩৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত শাকের হোসেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কুতুবউদ্দিনের ছেলে। তিনি মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই কাউন্টারের সামনে আসেন। তাঁদের মধ্যে একজন মোটরসাইকেলে অপেক্ষা করছিলেন এবং অন্যজন কাউন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা ব্যক্তি মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ বাড়িয়ে দেন। একপর্যায়ে কাউন্টারের ভেতরে থাকা ব্যক্তি শাকের হোসেনকে গুলি করে পালিয়ে যান বলে জানা গেছে।

গুলিবিদ্ধ শাকের হোসেন নিজের চেয়ারে বসা অবস্থায় লুটিয়ে পড়েন। প্রথমে তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে উপস্থিত ব্যক্তিরা অসুস্থতা বা হৃদ্রোগজনিত সমস্যা বলে ধারণা করেন। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁর মাথার পেছনে গুলির ক্ষত শনাক্ত করেন। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান বলেন, সকালে একজন রোগীকে হাসপাতালে আনা হলে প্রথমে তাঁর স্ট্রোক হয়েছে বলে ধারণা করা হয়। পরে আবার পরীক্ষা করে মাথার পেছনে সরু ছিদ্র দেখা যায়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমাদের বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ মৃত্যুর পেছনে কী রহস্য রয়েছে, তা তদন্ত শেষে জানানো যাবে।”

এ ঘটনায় কারা জড়িত এবং হত্যার কারণ কী, তা জানতে তদন্ত করছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews