1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬৯ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি, ২৪ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় এলাকার সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটন এর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাঁধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র বিস্তারিতভাবে উঠে আসে। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময়ে ব্যাপক আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা শেষে বিদ্যমান সংকট নিরসনে অংশীজনকর্তৃক বেশ কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপিত হয়।

উত্থাপিত প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সংকট নিরসনে স্থানীয় এমপি জনাব ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী তথাকথিত আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব জানানো হবে।

উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

একই সাথে সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এই উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ায় কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

পরিশেষে, জনদুর্ভোগ সৃষ্টিকারী এই অবৈধ অবরোধ প্রতিহত করে এলাকার সামগ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং অবিলম্বে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews