বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন যুবনেতা সাইফুজ্জামান বিপ্লব ফকির।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের পাঁচগ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সমাজসেবক, যুবনেতা সাইফুজ্জামান বিপ্লব ফকির।
সাইফুজ্জামান বিপ্লব ফকির চরযোশরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত কামরুজ্জামান সাহেব ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে চরযশোরদী ইউনিয়নের গজারিয়া, চাঁদহাট, কুমারদিয়া, দুলালী ও চুয়াডাঙ্গা-এই পাঁচটি গ্রাম নিয়ে গঠিত হয়েছে পাঁচগ্রাম ময়াল। এলাকার সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে পাঁচ গ্রামের মুরুব্বিরা আলোচনা করে সাইফুজ্জামান বিপ্লব ফকিরকে অত্র ময়ালের পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করেন। পরিচালকের দায়িত্ব পেয়ে সাইফুজ্জামান বিপ্লব ফকির সংশ্লিষ্ট পাঁচ গ্রামের মুরুব্বিগণসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয়দের প্রত্যাশা, সাইফুজ্জামান বিপ্লব ফকিরের নেতৃত্বে পাঁচগ্রাম ময়াল আরও সুসংগঠিত হবে এবং পাঁচ গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
এসময় উক্ত পাঁচগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply