1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যুবদল নেতা সাকের হোসেন হত্যার বিচারের দাবিতে শালিখায় বিক্ষোভ

মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা

  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪৮ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মোছাঃ মাহমুদা আক্তার মনি(১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকালে মহালছড়ি থানা পুলিশ গৃহবধূর মরদেহটি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে।

নিহত মাহমুদা আক্তার মনি উপজেলা সদর ইউনিয়নের সিলেটি পাড়ার মোঃ মজিবুর রহমান প্রকাশ মৌল্লা এর মেয়ে। ২০২৪ সালে মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ নুর আলমের ছেলে মোঃ সুজন (২৩) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।বর্তমানে তাদের ১ বছরের একটি সন্তান রয়েছে।

মাহমুদা আক্তার মনির শ্বশুর মোঃ নুর আলম জানান,গতকাল রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তাদের বুঝিয়ে শুনিয়ে মিলিয়ে দেই। রাতে সবাই এক সাথে ভাত খাওয়ার পর ঘুমাতে চলে যান, ভোর ৪ টায় ঘুম থেকে উঠে বাহিরে গেলে তিনি তার ছেলে সুজনের ঘরের দরজা খোলা দেখে ডাকলে সুজন ঘুম থেকে উঠে দেখেন পাশে তার সন্তান থাকলেও স্ত্রী মাহমুদা পাশে নেই। এরপর ডাকাডাকি শুরু করে কোন সারা না পেয়ে বাড়ির একটি খালি ঘরের দরজা বন্ধ থাকতে দেখে সন্দেহ হয়। এরপর দরজা ধাক্কা দিয়ে খুললে মাহমুদার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তবে মাহমুদার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মাহফুজাকে নির্যাতন করা হতো। সেই নির্যাতনের জেরেই তাকে হত্যা করে।
‎
‎নিহতের মামা মোঃ সমের আলী জানান, বিয়ের পর থেকেই আমার ভাগ্নিকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। গতকালও আমার ভাগ্নি ফোন করে মারধরের কথা জানিয়েছিল। তার কথাবার্তায় আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আজ জানতে পারলাম, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমার ধারণা, তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঝুলে থাকার বিষয়টি কেউ দেখিনি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ দিকে বিকেলের দিকে মহালছড়ি থানায় লাশ আসার পর নিহত মাহমুদার মা মোছাঃ মনোয়ারা বাদী হয়ে মহালছড়ি থানায় আরেকটি এজাহার দায়ের করেন।
এরপর নিহতের লাশ তার আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews