ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতিহায়ে ইয়াযদাহুম এবং নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ জামাদিউস সানি ১৪৪৮ হিজরি) বৃহস্পতিবার মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাদ আসর থেকে এই বরকতময় মাহফিল শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জামা‘আত যুব কমিটি, মহালছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা‘আত যুব কমিটি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মো. মালেক মিয়ার সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জাম’আত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ ক্বারী মাওলানা মুফতি গোলাম কিবরিয়া, খতিব,খতিবেরহাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদ, চট্টগ্রাম ও প্রতিষ্ঠাতা পরিচালক, জামেয়া তাহেরিয়া হাবিবিয়া নুর-সুফিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে তাকরীল পেশ করেন নায়েবে সাজ্জাদানশীন দরবারে বারিয়া শরীফ, চন্দনাইশ, চট্টগ্রামের শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ ছৈয়দুল বারী (মাঃজিঃআঃ)।
তাকরীল পেশ করেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন সিদ্দিকী আল কাদেরী।
খতিব, মহালছড়ি বাজার জামে মসজিদের হাফেজ ক্বারী মাওলানা আজগর হোসেন।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোহাম্মদ নাহিদ সুলতান উদ্দীন।
মাহফিলে স্থানীয় ক্বারী ও ওলামায়ে কেরামগণ কুরআন তিলাওয়াত ও নাত পরিবেশন করেন। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
এছাড়া মহিলাদের পর্দার সাথে মাহফিল শোনার সুব্যবস্থা ছিল।
Leave a Reply